1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

পাহাড় ধস : উদ্ধারে গিয়ে ৬ সেনা সদস্য নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ১১১ Time View

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কাজে গিয়ে দুই অফিসারসহ ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। সেনা, বিমান ও নৌবাহিনীর মিডিয়া মুখপাত্র আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, করপোরাল আজিজ, সৈনিক শাহীন। বাকিদের নাম জানা যায়নি।

এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের রাঙামাটির সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এখন তাদের ঢাকার সিএমএইচ-এ আনা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যায় শতশত মানুষ। এ সময় পাশে থাকা সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, উদ্ধার করতে এস তারাই মাটির নিচে চাপা পড়ে যান।

আইএসপিআর এর সহকারী পরিচালক রেজাউল করিম সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে মানিকছড়ির একটি রাস্তা থেকে পাহাড় ধসে পড়া মাটি সরানোর কাজ করছিলেন সেনাবাহিনীর একটি দল। এ সময় হঠাৎ করে সেনবাহিনী সদস্যদের উপর আবার পাহাড় ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ