1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

যারা এতিমের টাকা মেরে খায় তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই : কামরুল ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৭১ Time View

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা এতিমদের টাকা আত্মসাৎ করে, আগুন সন্ত্রাস করে তাদের স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না।
তিনি বলেন, ‘যারা এতিমের টাকা মেরে খায়, সন্ত্রাস করে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, অবৈধভাবে বাড়ি দখল করে তাদের রাজনীতিতে থাকারও কোন অধিকার নেই।’
খাদ্যমন্ত্রী শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি ও অপরাজেয় বাংলা যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে ৩০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
কামরুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে যারা মানসিক বিকারগ্রস্ত আগামী জাতীয় নির্বাচনে তারা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনমত গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান, এ সমাজের অংশ ও এ দেশের মানুষ। তাদের প্রতি অবহেলা নয় বরং তাদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।
অপরাজেয় বাংলার আহবায়ক এইচ রহমান মিলুর সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের সহকারি অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শেরে বাংলা ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাইয়াজুল হক রাজু, ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ