1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বাঘের মতো ‘আনন্দের’ গর্জন মাশরাফির

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ১০৯ Time View

চার হাঁকিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত জয় নিশ্চিত করার সঙ্গে সঙ্গে আনন্দে বাঘের মতো চিৎকার করতে থাকেন বাংলাদেশের গর্বিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পাশে তখন দাঁড়িয়ে তাসকিন ও রুবেলসহ সতীর্থরা; কিন্তু মাশরাফির গর্জন যেন থামতেই চাইছিল না।

বাংলাদেশে টেলিভিশনের পর্দার সামনে কোটি কোটি ক্রিকেট প্রেমী ও কার্ডিফের দর্শকরা তখন বলছিল, এমন গর্জন মাশরাফিকেই মানায়। ম্যাচের শুরুতে তামিম ইকবালসহ কয়েকজনের উইকেট হারানোর পরও মনোবল না ভেঙে লড়াই চালিয়ে যায় মাশরাফির নেতৃত্বাধীন টিম। Masrafe

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে অবিস্মরণীয় জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আয়তনের হিসেবে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ওয়েলসের দূরত্ব প্রায় ৮ হাজার কিলোমিটারের বেশি হলেও ‘বাংলাদেশ, বাংলাদেশ’ অভিন্ন ধ্বনি উচ্চারিত হচ্ছিলো দুই দেশের সমর্থকদের মুখে।

সাকিব ও মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের স্কোরের সঙ্গে যতই ব্যবধান কমিয়ে আনছিল কোটি ক্রিকেট প্রেমীর চোখ তখন টেলিভিশনের পর্দায়।riad

চার হাকিয়ে জয়ের সঙ্গে সঙ্গে ওয়েলসের কার্ডিফ ও বাংলাদেশের মানুষ আনন্দে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে চিৎকার করতে থাকে। এদিনের খেলায় বিশাল ছক্কা হাকিয়ে সেঞ্চুরি করেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহও কম যান না! তিনিও ছক্কার মতোই জোরে ব্যাট হাকান।

বল গিয়ে বাউন্ডারির কাছাকাছি পৌঁছে ড্রপ খেয়ে চার হয় সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর মাহমুদউল্লাহ হেলমেট খুলে ‘সেজদা’ দেন। তার মুখ জুড়ে ছিল সম্ভাব্য বিজয়ের হাসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ