1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ | জাতীয় সংবাদ সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে? চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড সান্তোসে যোগ দিলেন কুতিনহো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু | জাতীয় ডিফেন্ডার বিশ্বনাথকে ‘ফরোয়ার্ড’ হিসেবে ভাবছেন ডুলি কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয় ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর আজম পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের

জুলাইয়ে ঢাকা আসছেন অরুন জেটলি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ১৪৭ Time View

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেছন ভারতের অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুন জেটলি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে আগামী ২-৪ জুলাই ঢাকা সফর করবেন তিনি। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরের পর দেশটির কোন মন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, যোগাযোগ-কানেকটিভিটি ও উন্নয়ন খাতে যেসব চুক্তি সই হয়, সেগুলোর ফলোআপসহ নানা কারণেই এ সফরটি তাৎপর্যপূর্ণ মনে করছে ঢাকা।

অরুণ জেটলির সফরে দুই দেশেm মধ্যকার অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সফরকালে ভারতের অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া অর্থমন্ত্রী আবদুল মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

জানা যায়, ঢাকার বাইরে একটি উন্নয়ন প্রকল্পও অরুন জেটলিকে দেখাতে চান আবুল মাল আবদুল মুহিত। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ