1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ফরিদপুরে পিকআপ ভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৯৮ Time View

ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ভ্যানের চাপায় মোতালেব চাকলাদার (৪৫) নামে টহলরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চুমুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মাদারীপুর জেলার রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেন চাকলাদারের ছেলে।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ জানান, সোমবার গভীর রাতে টহল পুলিশ ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদীতে দায়িত্ব পালন করছিল। এ সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি আরও জানান, মঙ্গলবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ফরিদপুর পুলিশ লাইনে ওই পুলিশ সদস্যের প্রথম জানাজা ও ভাঙ্গা থানা চত্বরে দ্বিতীয় জানাযা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ