1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

ঈদে আসিফের নতুন মিউজিক ভিডিও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ১৪৩ Time View

কণ্ঠশিল্পী আসিফ আকবের ‘আগুন’ শিরোনামে একটি ধামাকা মিউজিক ভিডিও দিয়ে আলোচিত হয়েছিলেন আসিফ ইমরোজ। সেই আগুন নিভে যাওয়ার আগেই আবারও আসিফকে দেখা যাবে নতুন একটি মিউজিক ভিডিওতে।

আগামী ঈদ উপলক্ষে প্রকাশ করা হবে ভিডিওটি। গানটির শিরোনাম ‘গতকাল রাতে’। মেলোডি ধাঁচের এই গানেও কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।

এ প্রসঙ্গে আসিফ ইমরোজ জাগো নিউজকে বলেন, ‘আসিফ ভাইয়ের ‘আগুন’ গানের মডেল হয়ে অনেক প্রশংসা পেয়েছি। আবারও তার গানের মডেল হয়েছি।’

তিনি বলেন, ‘আগের গানটা ছিল ফিল্মি স্টাইলে। কিন্তু এবারের গানের মেকিং রোমান্টিক ধাঁচের। গানটা শোনার পর মনের মধ্যে গেঁথে গিয়েছিল। তাই কাজটি করেছি। আশা করছি, আমার দ্বিতীয় এই মিউজিক ভিডিওতে দর্শকরা নতুন আসিফকে দেখতে পাবেন।’

সিলেটের জাফলংয়ে ‘গতকাল রাতে’ মিউজিক ভিডিওটির চিত্রায়ন শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আসিফ ছাড়াও এই গানে মডেল হয়েছেন আঁচল হোসাইন। ‘গতকাল রাতে’ গানের কথা লিখেছেন সায়েম রানা এবং সুর করেছেন অমিত চ্যাটার্জি। রেইনড্রপের ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ করা হবে।

এদিকে, ‘সুপার হিরো সুপার হিরোইন’ খ্যাত তারকা আসিফ ইমরোজ অভিনীত ‘ভালো থেকো’, ‘ময়না পাখির সংসার’ শিরোনামে দু’টি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ প্রসঙ্গে আসিফ জানালেন, ছবি দু’টির নির্মাণকাজ শেষ। এর মধ্যে ‘ভালো থেকো’ ছবিটি আগামী ঈদে মুক্তির সম্ভাবনা থাকলেও নিশ্চিত নয়। তবে ‘ময়না পাখির সংসার’ ঈদের পর মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ