1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু, পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী

দেশে ফিটনেসবিহীন কোনো নৌযান নেই : নৌপরিবহন মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৮০ Time View

নৌপরিবহন অধিদরের পরিসংখ্যান মোতাবেক দেশে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন কোনো নৌযান নেই বলে দাবি করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম উম্মে রাজিয়া কাজলের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, লঞ্চ চলাচলের জন্য প্রথমত নৌপরিবহন অধিদফতর ফিটনেস প্রদান করে থাকে। ফিটনেস সনদের মেয়াদ থাকা সাপেক্ষে বিআইডব্লিউটিএ কর্তৃক রুট পারমিট এবং টাইম টেবিল প্রদান করা হয়। ফলে ফিটনেসবিহীনলঞ্চ চলাচলের কোনো সুযোগ নেই। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে অনিবন্ধিত ছোট ছোট কিছু পণ্যবাহী, বালুবাহী, যাত্রীবাহী বোট চলাচল করে বলে স্বীকার করেন মন্ত্রী।

মামুনুর রশীদ কিরণের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জ্বালানী তেল পরিবহনে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিএসসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি জাহাজ ক্রয়ের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে চীন সরকারের ঋণ সহায়তায় ৬টি নতুন জাহাজের নির্মাণ কাজ চলমান রয়েছে; যার মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার যা পরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ