1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বরগুনায় ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ১২০ Time View

বরগুনায় ২০ পিস ইয়াবাসহ এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। শনিবার রাতে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সোহেল রানা (৩৫) হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে জলিসা বাজারে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। পরে সোহেলের শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, রাজনীতির আড়ালে সোহেল রানা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে অাসছিল। অনেক প্রচেষ্টার পর তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ