1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

দুই পুলিশ কর্মকর্তা ও রেইনট্রির দুজনকে ডেকেছে মানবাধিকার কমিশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৭৭ Time View

দ্য রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন, জেনারেল ম্যানেজার ফ্রাংক ফরগেট, গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ ও বনানী থানার ওসি ফরমান আলীকে তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। আগামী ২৫ মে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ওই ঘটনার ব্যাপারে তাদের জবাব দিতে বলা হয়েছে।

বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি ওই বিষয়ে আরও তথ্য জানতে আজ মঙ্গলবার বিকালে এই তলব নোটিশ পাঠায় সংগঠনটি।

কমিশনের সার্বক্ষণিক সদস্য এবং এই তথ্যানুসন্ধান কমিটির প্রধান মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির সভা হয়। সেখানে তিনিসহ চারজন সদস্য ছিলেন। কমিটির এক সদস্য অসুস্থতার জন্য দেশের বাইরে থাকায় বৈঠকে থাকতে পারেননি।’

তিনি আরও বলেন, ‘ওই দিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতেই বনানী থানার ওসি ও রেইনট্রির দুজন কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার তাঁদের কমিশনে আসার জন্য বলা হয়েছে।’

এর আগে, বনানীর ঘটনা অনুসন্ধানে গত ৮ এপ্রিল পাঁচ সদস্যের কমিটি গঠন করে কমিশন। ১৩ মে এই কমিটির দুজন সদস্য রেইনট্রি হোটেল পরিদর্শনে যান।

প্রসঙ্গত, দ্য রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ এপ্রিল বনানী থানায় মামলা দায়ের করেন একজন ভিকটিম। কিন্তু আসামিরা প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় বনানী থানা পুলিশ প্রথমে তাদের মামলা নিতে অস্বীকৃতি জানায়। ২৪ ঘণ্টা পরে মামলাটি গ্রহণ করার অভিযোগ ওঠে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়টি তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন। এই তদন্তের অংশ হিসেবে কমিশন এরই মধ্যে ওই দুই তরুণীর সঙ্গে সেদিনের ঘটনা নিয়ে কথা বলে। পরে মানবাধিকার কমিশনের দুই সদস্য ঘটনাটির তদন্তে ১৩ মে ঘটনাস্থল রেইনট্রি হোটেলও পর্যবেক্ষণ করেন। এছাড়াও ভিকটিম ও তাদের পরিবার সদস্যদের নিরাপত্তা দেওয়ারও আহ্বান জানায় কমিশন।

রেইনট্রি কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজারকে তলব করা ওই তদন্তেরই ধারাবাহিকতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ