1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

রিজেন্ট ও তুংহাইয়ের অস্বাভাবিক দাম বৃদ্ধি তদন্তে বিএসইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ১৩৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলস এবং তুংহাই নিটিংয়ের শেয়ার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর তুংহাই নিটিংয়ের শেয়ারের দাম ছিল ১০ টাকা। এরপর থেকে প্রতিষ্ঠানটির শেয়ার দাম ক্রমগত বাড়তে থাকে। টানা দাম বাড়ায় গত ২২ জানুয়ারিতে তৃংহাই নিটিংয়ের শেয়ার দাম পৌঁছে যায় ১৬ টাকা ৬০ পয়সায়।

এরপর কিছুটা নিম্নমুখী হলেও ফেব্রুয়ারির শুরু থেকে আবারও ধারাবাহিকভাবে তুংহাই নিটিংয়ের শেয়ার দাম বাড়তে থাকে। গত ১৩ এপ্রিল প্রতিষ্ঠানটির শেয়ার দাম পৌঁছে যায় ১৯ টাকা ৪০ পয়সায়। পাঁচ মাসে প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ৯৯ শতাংশ।

অপর প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দামও ধারাবাহিকভাবে বাড়তে থাকে নভেম্বর থেকে। ২১ নভেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ১২ টাকা ৭০ পয়সা। এরপর টানা বেড়ে ১৬ এপ্রিল প্রতিষ্ঠানটির শেয়ার দাম পৌঁছে যায় ৩৬ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ পাঁচ মাসে রিটেন্ট টেক্সটাইলের শেয়ার দাম বেড়েছে ১৮৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ