1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ১২৪ Time View

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ৩টার দিকে গাংনী থানা পুলিশের টহলদলের সঙ্গে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। মরদেহ পুলিশের হেফাজতে নিলেও এখনও তার পরিচয় শনাক্ত হয়নি।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতরা গাছ কেটে সড়কের উপরে ফেলে। এসময় গাংনী থানা পুলিশের একটি টহল গেলে ডাকাতরা গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করে।

কিছু সময় গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি শাটার গান, এক রাউন্ড গুলি, দুটি বোমা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানা পুলিশের এসআই বখতিয়ার খালেদ ও কনস্টেবল আবদুল হক আহত হয়েছেন।

গুলি বিনিময় ও ডাকাতির চেষ্টার ঘটনায় গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার বিডি দাস বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির মাথা ও শরীরের কয়েকটি স্থানে গুলির দাগ রয়েছে। গুলিতে মাথা থেকে মগজ বের হয়ে গেছে। আহত দুই পুলিশ সদস্যের চিকিৎসা দেয়া হয়েছে। তারা আশংকামুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ