1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফিরতে চান স্টেইন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ১১৮ Time View

ইনজুরি কাটিয়ে ইংল্যান্ড সিরিজ দিয়েই ক্রিকেটে ফেরার কথা জানিয়েছিলেন প্রোটিয়া তারকা ডেল স্টেইন। তবে সুস্থ হয়ে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ডেল স্টেইন। আর বাংলাদেশ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান দক্ষিণ আফ্রিকার এ গতিতারকা।

স্টেইন বলেন, ‘আমার ইনজুরির অগ্রগতি ভালোই হচ্ছে। এ মুহূর্তে দৌঁড়ানো, জিম অনেক কিছুই করতে পারছি। কিন্তু বোলিং করাটা সম্পূর্ণ আলাদা বিষয়। ইংল্যান্ড সিরিজের আগে ফিট হতে পারবো না।’

তবে কখন ফিরবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমার লক্ষ্য হচ্ছে অক্টোবরে বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে ফেরা। তবে বাংলাদেশ সিরিজের আগে আমাকে খেলার মধ্যে থাকতে হবে। এজন্যই আমি ইংল্যান্ড এ দলের বিপক্ষে খেলতে চেয়েছিলাম।’

উল্লেখ্য, কাঁধে ইনজুরির কারণে গত নভেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন স্টেইন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৩ মাসের মধ্যে দ্বিতীয়বার কাঁধে আঘাত পাওয়ায় মাঠ ছাড়েন তিনি। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেই ঘরোয়া সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান স্টেইন-গান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ