1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

জোকোভিচকে হারিয়ে ফাইনালে নাদাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ১০৬ Time View

ফ্রেঞ্চ ওপেনের আগে নিজের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিচ্ছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। বার্সেলোনা ওপেনের শিরোপা জয়ের পর এবার মাদ্রিদ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ এই তারকা। সেমিফাইনালে সাবেক নম্বর ওয়ান তারকা নোভাক জোকোভিচকে ৬-২ এবং ৬-৪ সেটে পরাজিত করেন নাদাল।

২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সর্বশেষ নোভাক জোকোভিচকে হারিয়েছিলেন রাফায়েল নাদাল। এরপর নাদালের বিপক্ষে টানা সাত ম্যাচে জয় পান সার্বিয়ার এই টেনিস তারকা। অবশেষে তিন বছর পর জোকোভিচের জয়রথ থামালেন নাদাল।

nadal

ম্যাচ জয়ের পর নাদাল বলেন, ‘দারুণ একটা জয়। জোকোর বিপক্ষে জিততে হলে আপনাকে নিশ্চিত সেরাটাই খেলতে হবে। অন্যথায় তা মোটেই সম্ভব না।’

মাদ্রিদ ওপেনের সেমিফাইনালের এই ম্যাচটি ছিল নাদাল-জোকোভিচের ৫০তম দ্বৈরথ। আর এ দ্বৈরথ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া রিয়ালের সাবেক কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেজও উপভোগ করেছেন নাদাল-জোকোভিচের লড়াই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ