1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

রানওয়ে থেকে ছিটকে পড়ল এয়ার ইন্ডিয়ার প্লেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ১০০ Time View

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী প্লেন। পুনে বিমানবন্দরে অবতরণের সময় ভারতের জনপ্রিয় বিমান সংস্থাটির এয়ারক্র্যাফটি রানওয়ে থেকে ছিঁটকে পড়ে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে। তবে দিল্লি থেকে আসা এআই ৮৪৯ ফ্লাইটটিতে থাকা ১৫২ জন যাত্রীর কোনো ক্ষতি হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনার সময় জরুরি এক্সিট পয়েন্ট দিয়ে যাত্রীদের সবাই নিরাপদে বের হয়ে যান। প্লেনটি রানওয়ে থেকে ২৫ মিটার দূরে ছিঁটকে পড়ে। এ দুর্ঘটনার পর কমপক্ষে ১০ টি প্লেনের ওঠানামায় বিঘ্ন সৃষ্টি হয়। যা স্বাভাবিক হতে প্রায় ঘণ্টা-দুয়েক লেগে যায়।

তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। পুনে থেকে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে চলাচল ছাড়াও প্রতিদিন কমপক্ষে চারটি আন্তর্জাতিক রুটে প্লেন ওঠা-নামা করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ