1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ব্যাংকিং আরো মানবিক করতে হবে : গভর্নর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২
  • ১৬৪ Time View

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংকগুলোকে আরো মানবিক ব্যাংকিং করতে হবে। এজন্য মূল ধারার ব্যাংকিং-এ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

একটি সংবাদ মাধ্যমের সাংবাদিককে মোটর সাইকেল দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের আহ্বানে এতে অর্থায়ন করেছে স্যোসাল ইসলামি ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।

অনুষ্ঠানে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোড়দার করা হচ্ছে। প্রবেশ পথে ইলেকট্রনিক পাস চালু করা হচ্ছে। নিরাপত্তা তদারকিতে ক্লোজ সার্কিট ক্যামেরা কার্যক্রম উন্নয়ন করা হচ্ছে। শিগগিরই এসব চালু করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর এডিটর ইন চিফ আলমগীর হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরী, নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, এসআইবিএল-এর চেয়ারম্যান আনিসুল হক ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী প্রমুখ।

এ সময় গভর্নর বলেন, ২০০৭ সাল থেকে ২০১১ সালে ব্যাংকগুলোতে সিএসআর কার্যক্রম দশগুণ বৃদ্ধি পেয়েছে। ব্যাংকগুলোকে এর মাধ্যমে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ ইত্যাদি খাতে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ব্যাংকগুলো নারী কর্মীদের জন্য নিরাপত্তা কেন্দ্র চালু করতে পারে। প্রয়োজনে এটি সিএসআর হিসেবে দেখানো যেতে পারে।

গভর্নর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্যদের সিএসআর কার্যক্রম তদারকি জোড়দার করার তাগিদ দিয়েছেন।

এসআইবিএল-এর চেয়ারম্যান বলেন, এসআইবিএল গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে আমরা সিএসআর কার্যক্রমে অংশ গ্রহণের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ