1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’ নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে দোয়া চাইলেন সাক্কু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১৬৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে দোয়া চেয়েছেন বিএনপি নেতা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কু । বৃহস্পতিবার সকালে মেয়র হিসেবে তিনি প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। এ সময় হাস্যোজ্জ্বল শেখ হাসিনা সাক্কুর পিঠে হাত বুলিয়ে দেন।

নির্বাচনে জয়লাভের পর বিএনপি দলীয় এই প্রার্থীর বিরুদ্ধে কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় মনিরুল হক সাক্কু পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

গণভবনে শপথ নেয়ার পরই তিনি সচিবালয়ে যান। সেখানে কুসিক নির্বাচনে জয়লাভকারী কাউন্সিলরা শপথ নেন। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন সাক্কু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ