1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

শেষ হয়েছে ‘এশিয়ান থিয়েটার সামিট ২০১৭’

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০১৭
  • ১৬৩ Time View

এশিয়ান থিয়েটার সামিট ২০১৭’ শেষ হয়েছে শনিবার। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে গত ৫ মে সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ইন্টারন্যাশনাল থিয়েটার অ্যাসোসিয়েশন—আইয়াটার এশিয়ান রিজিওনাল সেন্টারের উদ্যোগে এবং পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।

শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুই দিনের এই সম্মেলনে দেশের বাউল সংগীত, চর্যানৃত্য, গৌড়ীয় নৃত্য, শিশুনৃত্য ও নাটক, বিদেশি নাটক, ঐতিহ্যবাহী নাট্যের বিভিন্ন পরিবেশনা ও যাত্রাপালা প্রদর্শিত হয়।

এ ছাড়া অনুষ্ঠানে লাওস, কম্বোডিয়া ও মালয়েশিয়া থেকে আগত শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন।

এশীয় অঞ্চলের থিয়েটার প্রতিষ্ঠান, নাট্যশিল্পী, গবেষক ও বিদ্বানদের সঙ্গে গভীর যোগাযোগ স্থাপন, নাট্যতথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি এবং এশীয় অঞ্চলের সমৃদ্ধ থিয়েটার ঐতিহ্যকে বিশ্বে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ