1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

রাজশাহীতে যুবদলের মিছিলে পুলিশের বাধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ১১৯ Time View

রাজশাহীতে যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে বৃহস্পতিবার রাস্তায় নামতে পারেনি দলটির নেতাকর্মীরা।

পরে নগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করেই ফিরে গেছে তারা। এ সময় নগরীর ভুবনমোহন পার্কঘেঁষা বিএনপি কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

স্থানীয় জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল আয়োজন করে যুবদল।

বেলা ১১টার দিকে নগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার কথা ছিল। এ নিয়ে সেখানে জড়ো হন নেতাকর্মীরা। তবে আগে থেকে সেখানে অবস্থান নেয়া পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে।

অবরুদ্ধ হয়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন যুবদল নেতাকর্মীরা। এ সময় সমাবেশও করেন তারা।

ওই সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সমাপ্ত, নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও সাধারণ সসম্পাদক মাহাফুজুর রহমান রিটন।

নেতারা বলেন, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিয়েছে। এটি অগণতান্ত্রিক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

একই সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি উদ্দেশ্যেমূলক উল্লেখ করে তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

যুবদলের মিছিলে বাধা দেয়া কারণ জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, যুবদলের কমিটি গঠন নিয়ে তাদের দুই পক্ষের উত্তেজনা রয়েছে। সংঘাত এড়াতে মিছিল করতে দেয়া হয়নি। এছাড়া তাদের এই আয়োজনের কোনো অনুমতি ছিল না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ