1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : তোফায়েল আহমেদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭
  • ৯৩ Time View

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ‘বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করবে। গত নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছে। এবার সে ভুল আর তারা করবে বলে আমার মনে হয় না।’
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংগঠনের প্রয়াত সদস্য সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান।
ডিআরইউ’র সেবামূলক কর্মকান্ডের আওতায় সংগঠনের প্রয়াত সদস্য সন্তানদের মাঝে তৃতীয় বারের মতো এই ‘শিক্ষা বৃত্তি-২০১৭’ প্রদান করা হলো।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ডিআরইউ’র প্রয়াত ১৭ জন সদস্যের সন্তানদের মাঝে এই শিক্ষা বৃত্তি প্রদান করেন।
উল্লেখ্য, এ বছর প্রয়াত ১৭ সদস্যদের সন্তানদের মাসিক পরিবার প্রতি ২ হাজার টাকা হারে বার্ষিক এককালীন ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ডিআরইউ’র গ্রুপ বীমা এবং প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদানকে মহতি উদ্যোগ উল্লেখ করে বলেন, ‘এই উদ্যোগ চালিয়ে নেয়া উচিত বলে আমি মনে করি।’
উল্লেখ্য, প্রয়াত তিমির লাল দত্ত, আলতাফ মাহমুদ, সাইফুল ইসলাম তালুকদার, সামসুস সালেহীন, ওবায়দুল গণি চন্দন, আহমাদ কামরুল মিজান, সাগর সরওয়ার ও মেহেরুন রুনী, দীনেশ দাস, পথিক সাহা, রাশেদ হোসেন, লুৎফুল খবীর, হোসাইন জাকির, আরিফ রহমান, মোহাম্মদ আওলাদ হোসেন, আবদুল্লাহ আল ফারুক, সন্তোষ মন্ডল ও মাহবুব মতিনের পরিবারকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ