1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

গৃহকর্মী হিসেবে ১২ বছরের নিচে কোনো শিশুকে নয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৮০ Time View

১২ বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী হিসেবে নিয়োজিত করা যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ১২ বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী হিসেবে নিয়োজিত করবেন না। এছাড়া গৃহকর্মে নিয়োজিতদের গায়ে হাত তুলবেন না।

বৃহস্পতিবার ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ (২৮ এপ্রিল) ও ১ মে ‘মহান মে দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তির আগেই বাংলাদেশে আর কোনো শ্রমিক অসহায় থাকবে না। শ্রমিকের কল্যাণে সরকার কল্যাণমুখী নানা পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।

দেশের প্রতিটি কারখানায় সেফটি কমিটি করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত এক হাজার কারখানায় এ কমিটি করা হয়েছে। প্রাথমিকভাবে পোশাক কারখানাগুলোতে এ কমিটি করা হলেও পর্যায়ক্রমে অন্য কারখানাগুলোতেও করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মহান মে দিবসে এবারের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
এছাড়া শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় পেশাগত সেফটি ও স্বাস্থ্য দিবস পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘শোভন কর্ম পরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। বাংলাদেশে তৃতীয়বারের মতো এ দিবসটি পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ