1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জঙ্গি-সন্ত্রাসসহ সব অপরাধ দমনে র‌্যাব সফল : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ১০২ Time View
জঙ্গি-সন্ত্রাসসহ সব অপরাধ দমনে র‌্যাব সফল : প্রধানমন্ত্রী

জঙ্গি-সন্ত্রাসসহ সব অপরাধ দমন এবং অস্ত্র-বিস্ফোরক উদ্ধারেও র‌্যাব সফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর কুর্মিটোলায় সংস্থাটির সদর দফতরে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, র‌্যাবের অবকাঠামো ও বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত র‌্যাবের বাজেট দ্বিগুণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেওয়ার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এলিট ফোর্স র‌্যাব। প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ-সন্ত্রাস দমনসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় র‌্যাব কাজ করে আসছে। তাদের কর্মদক্ষতা ও সাফল্য জনসাধারণের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। জঙ্গি দমনের পাশাপাশি পথভ্রষ্ট তরুণদের উগ্রপন্থা থেকে ফিরিয়ে আনতেও সংস্থাটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ২৬ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী হলেও এক মাস পরে আজ ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাহিনীটির গোয়েন্দা প্রধান সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলের বাইরে হঠাৎ বোমার বিস্ফোরণে আহত হয়ে প্রথমে বাংলাদেশ সামরিক হাসপাতাল ও পরে সিঙ্গাপুরে চিকিৎসার পর ঢাকায় মারা যান। এ কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ