1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় সম্পদ মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ১৩৭ Time View

অভিষেকের পর থেকেই একের পর কীর্তি গড়ে আস্থার প্রতীক হয়ে উঠেছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। তবে কাউন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়ার পর দীর্ঘ বিরতি দিয়ে মাঠে ফিরলেও নিজের সেরাটা খুঁজে পাননি তিনি। তাই এ নিয়ে ক্রিকেটভক্তদের দুশ্চিন্তারও শেষ নেই। দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও এ নিয়ে চিন্তিত। তবে ২১ বছর বয়সী এ তরুণকে প্রত্যাশার চাপ দিতে চান না অধিনায়ক। তাকে স্বাভাবিক খেলতে দিলেই দেশের জন্য বড় সম্পদ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন মাশরাফি।

মোস্তাফিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে মাশরাফি বলেন, ‘মোস্তাফিজের জন্য আরও বড় সমস্যা যা তৈরি হয়েছে সেটা হচ্ছে চোট। তিন-চার মাস হলো চোট থেকে সেরে উঠেছে। ওর বয়সও মাত্র ১৯/২০। সব কিছু মিলিয়ে ওর দিকে যদি তাকান, ওর জন্য পরিস্থিতি খুব কঠিন এখন। এ সময় আমরাও যদি ওকে একইভাবে চাপে রাখি তাহলে ওর জন্য আরও কঠিন হবে। ও এরই মধ্যে প্রমাণ করেছে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় সম্পদ। ওকে যদি আমরা রিল্যাক্স রাখতে পারি, ওর প্রতি আমাদের যে প্রত্যাশা সেটা যদি না করে বাস্তবতা ভাবি আমার মনে হয় ও আমাদের জন্য আগামী ১০ বছরের জন্য দারুণ সম্পদ হবে।’

চোট কাটিয়ে গত নিউজিল্যান্ড সিরিজে মাঠে ফিরেছেন মোস্তাফিজ। তবে এখনও ফিরে পাননি ছন্দ। এর কারণ উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আমার মনে হয়, ওর সঙ্গে এই মুহূর্তে যা হচ্ছে সেটা স্বাভাবিক। এর আগে ও যেটা পেয়েছে সেটা অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আপনি ৪/৫ ম্যাচে ৩০ উইকেট পাবেন- এটা অবিশ্বাস্য একটি ব্যাপার। এখন যা হবে, ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। ওকে পড়ছে ব্যাটসম্যানরা। প্রত্যেকটা দলে সেরা পর্যায়ের কম্পিউটার অ্যানালিস্ট থাকে। ওর সব শক্তির দিক ওরা বের করছে।’

উল্লেখ্য, বর্তমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে রয়েছেন মোস্তাফিজ। সেখানে এক ম্যাচ খেলার সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় সাইড লাইনে বসে থাকতে হচ্ছে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ