1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির আলিবাবার সঙ্গে রিমার্কের চুক্তি, পণ্য কিনতে পারবেন বিদেশিরাও দাম্মামে বিমানের ফ্লাইট ৭ নভেম্বর থেকে, রিয়াদে বন্ধই থাকছে ‘ফেভারিট’ বাংলাদেশের সাথে ফাইনাল খেলতে চান ভারত কোচ বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে লঞ্চ চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ১৪২ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গত দুদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের ছোট সকল লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।

মেঘলা আকাশের পাশাপাশি পটুয়াখালীর বিভিন্ন এলাকায় থেমে থেমে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। এতে জেলার বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে ৩নং সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও পটুয়াখালী নদী বন্দরে ২ নম্বর সংকেত রয়েছে।

পটুয়াখালী আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ হাওলাদার জাগো নিউজকে বলেন, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এমন বৈরী অবস্থা থাকবে। কুয়াকাটা, আলীপুর-মহিপুর এলাকার মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ