1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

কোহলিদের আফ্রিদির ধন্যবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৮০ Time View

চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা দেন পাকিস্তানি তারকা আফ্রিদি। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলা আফ্রিদির সঙ্গে ভারতের অনেক খেলোয়ারের সঙ্গে আফ্রিদির সম্পর্ক বেশ উষ্ণ। তাই আফ্রিদির বিদায়ে আন্তরিকতা এবং ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে সই করা নিজের একটি জার্সি উপহার দেন কোহলিরা। আর এই উপহারের জন্য কোহলি ও ভারত দলকে ধন্যবাদ জানান পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

afridiনিজের টুইটার পেজে সেই জার্সির ছবি পোষ্ট করে বিরাট কোহলিকে ট্যাগ করে সাবেক এই ক্রিকেটার লেখেন, ‘এমন সুন্দর একটি উপহারের জন্য বিরাট কোহলি ও পুরো ভারত ক্রিকেট দলকে ধন্যবাদ। তোমার জন্য শ্রদ্ধা সুপারস্টার। আশা করছি খুব দ্রুতই দেখা হবে।’

আফ্রিদির জন্য পাঠানো ওই জার্সিতে সই করেন বিরাট কোহলি, আশিস নেহরা, সুরেশ রায়না, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া। পাশাপাশি, টুইট করে আফ্রিদিকে শুভেচ্ছা জানান বিরাট। সেই কারণেই ধন্যবাদ জানালেন আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ