1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাকশক্তি ‘লোপ পাওয়া’ মুসার হাজিরার সিদ্ধান্ত রোববার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ৮৫ Time View

শুল্ক ফাঁকি ও বিদেশে অর্থ পাচার মামলায় বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা কার্যালয়ে হাজিরা দেয়ার কথা ছিল কথিত ধনকুবের মুসা বিন শমসেরের। তবে এর একদিন আগে ‘বাকশক্তি’ লোপ পাওয়ার কথা বলে শুল্ক গোয়েন্দা অধিদফতরে ৩ মাসের সময় চেয়েছেন মুসা।

তার সময় বাড়ানো হবে কিনা, এ বিষয়ে রোববার সিদ্ধান্ত জানাবে শুল্ক গোয়েন্দা অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বিয়ষটি নিশ্চিত করেছেন।

জাগোনিউজকে তিনি বলেন, ‘তিনি (মুসা) অসুস্থতার কারণ দেখিয়ে ৩ মাসের সময় চেয়েছেন। এর সঙ্গে কিছু ডাক্তারি সার্টিফিকেট ও কাগজপত্রও জমা দেয়া হয়েছে। আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। এ বিষয়ে আগামী রোববার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।’

শুল্ক গোয়েন্দা অধিদফতরে পাঠানো চিঠিতে মুসা বলেছেন, ‘তার বাকশক্তি মারাত্মকভাবে লোপ পেয়েছে। তিনি ভালোভাবে কথা বলতে পারছেন না। সে কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণ পর্যুদস্ত।’

এর আগে গত ২১ মার্চ রাজধানীর গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ‘রেঞ্জ রোভার’ গাড়ি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। সরকারের প্রায় আড়াই কোটি টাকা শুল্ককর ফাঁকি দিয়ে গাড়িটি ব্যবহার করছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ