1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ল্যাপটপ মোবাইল উৎপাদনে করমুক্ত সুবিধা চান ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ১৪১ Time View

দেশে ল্যাপটপ, মোবাইল ও আইওটি ডিভাইসসহ হার্ডওয়্যার উৎপাদনকারীদের উৎসাহিত করতে উৎপাদনে শুল্ক ও করমুক্ত রাখার দাবি জানিয়েছেন আইটি ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত সেবা (আইটিইএস) খাত সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তারা এ দাবি জানান। এসময় আয়কর, ভ্যাট ও শুল্ক সংশ্লিষ্ট ১৬টি দাবি প্রস্তাব করেন।

লিখিত প্রস্তাবে বলা হয়, হার্ডওয়্যার শিল্প দেশের জন্য একটি নতুন সম্ভাবনাময় শিল্প হতে পারে। এ শিল্পে অনেক জনবল প্রয়োজন বলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আমদানিনির্ভরতা কাটিয়ে দেশের অভ্যন্তরেই মোবাইল আইওটি ডিভাইস ও ল্যাপটপ উৎপাদন জরুরি। এসব উপকরণ কম দামে দেশের জনগণের কাছে পৌঁছে দেয়া সম্ভব হবে। এ লক্ষ্যে মোবাইল, আইওটি ডিভাইস ও দেশীয় ল্যাপটপ উৎপাদনে শুল্ক-কর প্রত্যাহার দাবি করা হয়।

এ সময় প্রযুক্তিনির্ভর দেশীয় শিল্পের বিকাশে এসআরও থেকে উক্ত ৪নং পয়েন্টটি রহিত করে রফতানির পাশাপাশি অভ্যন্তরীণ বা দেশীয় মার্কেটে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে হাইটেক পার্কের সুবিধা বহালের দাবি রাখেন। একই সঙ্গে ই-কমার্স ও অনলাইন শপিং বা অনলাইনে কেনাকাটায় ভ্যাটমুক্তসহ ই-ডেলিভারির আমদানি শুল্ক পরিশোধের প্রক্রিয়া আরও সহজীকরণের দাবি করেন সংগঠনের নেতারা।

এছাড়া আমদানিনির্ভর সফটওয়্যার ও টুলসের ব্যাখা আরও সুস্পকরণ, ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোকে একাধিকবার কর প্রদান থেকে অব্যাহতি, আইটি/আইটিইএস ব্যবসা প্রতিষ্ঠানের ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট মওকুফ, এনটিটিএন সংযোগে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, ইন্টারনেট যন্ত্রপাতির ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার, ফাইবার অপটিক ক্যাবল, উইল্ডিং ওয়্যার অব কপার এবং ইউটিপি ক্যাবলের উপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার, তথ্য প্রযুক্তি সেবার উপরে ভ্যাট প্রত্যাহার, ঘোষিত আয়কর অব্যাহতির বাস্তবায়ন নিশ্চিতকরণসহ আয়কর আইনের অনুচ্ছেদ ৩০ শিথিলের দাবি করেন তারা।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য (ভ্যাট) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সদস্য (করনীতি) ইকবাল পারভেজ, সদস্য (শুল্কনীতি) লুৎফর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বারসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ