1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম

উত্তর কোরিয়ায় না গিয়ে ভিন্ন পথে মার্কিন রণতরী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৭৮ Time View

মার্কিন বিমানবাহী রণতরী এবং অন্যান্য যুদ্ধজাহাজ উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে না। বরং ওই বহর ভিন্ন পথে এগিয়ে যাচ্ছে। বুধবার মার্কিন নৌবাহিনীর তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

এর আগে চলতি মাসের ৮ তারিখে মার্কিন নৌবাহিনী জানিয়েছিল, পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচির কারণে কোরীয় দ্বীপে তৈরি হওয়া অস্থির পরিস্থিতির কারণে কার্ল ভিনসন কোরীয় উপদ্বীপের দিকে রওনা হয়েছে।

USA

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার দিকে একটি নৌবহর পাঠানো হয়েছে। মার্কিন ওই নৌবহরটি উত্তর কোরিয়ার দিকে না গিয়ে গত কয়েকদিনে ভারত মহাসাগরের সুন্দা প্রণালী পার হচ্ছে।

USA

মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ড মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, তারা পার্থ বন্দরের সফর বাতিল করেছেন। কিন্তু চলতি মাসের ৮ তারিখে সিঙ্গাপুর থেকে রওনা হওয়ার পর পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে একটি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বর্তমানে আদেশ অনুযায়ী সামরিক বহরটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ