1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ই-গভর্নেন্স ও ক্লিন এয়ারের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ৭৪ মিলিয়ন ডলারের চুক্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৬৩ Time View

ই-গভর্নমেন্ট সেবা এবং ঢাকা নগরীর বাতাসের মানোন্নয়নে সরকার মঙ্গলবার বিশ্বব্যাংকের সঙ্গে মোট ৭৪ মিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়নে দু’টি চুক্তিতে স্বাক্ষর করেছে।
এই বর্ধিত অর্থের ৩৯ মিলিয়ন ডলার ব্যয় হবে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটিজিইজি) প্রকল্পে। যাতে সরকারের সকল মন্ত্রণালয় এবং সংস্থাগুলো তাদের সিস্টেম ও সেবার জন্য টেকনোলজি বিনিময়ের পর্যাপ্ত সুযোগ পায় সে জন্য ই-গভর্নমেন্ট অবকাঠামো ও সেবার উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।
অপর ৩৫ মিলিয়ন ডলার ব্যয় হবে ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল প্রজেক্টে (এসএএসপি)। ঢাকার পরিবেশগত অবস্থা, পরিবহন ও ট্রাফিক সমস্যা সমাধান এবং ঢাকার বাতাসের মানোন্নয়নে এই প্রকল্প নেয়া হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আজ বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজেশ্বরী পরালকার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা বেগম চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশ্বব্যাংক জানায়, শহর এলাকার দূষিত বাতাস স্বাস্থ্যের জন্য মারাত্মক, জীবন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বায়ু দূষণ ২০ শতাংশ হ্রাস পেলে বছরে ১ হাজার ২ মানুষের প্রাণ বাঁচবে। কয়েক কোটি লোক বায়ু দূষণজনিত রোগ থেকে রেহাই পাবে।
বাড়তি অর্থায়নে আরো ৫টি এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন প্রতিষ্ঠা করা হবে।
এই বাড়তি অর্থায়নে শিল্পখাত থেকে বায়ু-দূষণ রোধ এবং উন্নত মনিটরিংয়ের জন্য সকল বিভাগীয় অফিসে মোবাইল এয়ার কোয়ালিটি ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
এই ঋণ নি¤œ সুদে ৩৮ বছর মেয়াদী এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ