1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম

দেশে টাকা পাঠানোর খরচ বাড়ছে আমিরাত প্রবাসীদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৯৭ Time View

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের নিজেদের দেশে টাকা পাঠানোর খরচ চলতি সপ্তাহ থেকে বেড়েছে। এক্সচেঞ্জ হাউস সোমবার এ তথ্য জানিয়েছে। ১৫ এপ্রিল থেকে বেশিরভাগ রেমিট্যান্স পাঠানোর প্রতিষ্ঠান তাদের চার্জ বেশি নিচ্ছে। খবর গালফ নিউজের।

শীর্ষস্থানীয় টাকা লেনদেন করা প্রতিষ্ঠানগুলো শনিবার থেকেই দেশে টাকা পাঠাতে দুই দিরহাম বেশি নিচ্ছে। অনেকে আবার এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এই বেশি অর্থ নেওয়া শুরু করেছে।

বর্তমানে এক হাজার দিরহাম পাঠাতে খরচ হবে ২২ দিরহাম। যেখানে আগে খরচ হতো ২০ দিরহাম। এছাড়া এক হাজারের বেশি দিরহাম পাঠাতে আগে ১৫ দিরহাম সার্ভিস চার্জ থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ১৬ দিরহাম করা হয়েছে।

মুদ্রা বিনিময়ে বর্তমানে সার্ভিস চার্জও এক দিরহাম বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যেখানে দুই দিরহাম খরচ হতো এখন সেখানে খরচ হবে তিন দিরহাম।

আল আনসারী এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল আনসারী জানান, ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড রেমিট্যান্স গ্রুপের (এফইআরজি) সদস্যদের ক্ষেত্রে এই চার্জ বাড়ানো হয়েছে। তবে এটি এফইআরজির সিদ্ধান্ত নয়।

বড় এক্সচেঞ্জ হাউসগুলো হাউসগুলো সার্ভিস চার্জ বাড়ালেও কিছু ছোট ছোট এক্সচেঞ্জ হাউস তাদের সার্ভিস চার্জ বাড়ায়নি। এমনকি ২০১৪ সালে বড় এক্সচেঞ্জ হাউসগুলো ১৫ দিরহামের স্থলে ২০ দিরহাম চার্জ নেয়া শুরু করলেও ছোটো প্রতিষ্ঠানগুলো তা করেনি। এখনও পর্যন্ত তারা ১৫ দিরহাম বা তার চেয়ে কমেই লেনদেন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ