1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি

আবারও আরাফাত সানির ঝলক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ১৩৩ Time View

বিতর্ক দূরে ঠেলে দিয়ে দুর্দান্তভাবেই মাঠে ফিরেছিলেন আরাফাত সানি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছিলেন। ওই ম্যাচে প্রাইম দোলেশ্বরের জয়ের নায়ক ছিলেন তিনিই। তার অসাধারণ বোলিংয়ে ভর করে পারটেক্সকে ৭৮ রানে হারিয়েছিল দোলেশ্বর।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ সোমবার ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছে দোলেশ্বর। এই ম্যাচেও বল হাতে ঝলক দেখালেন আরাফাত সানি। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৫ রান খরচ করেছেন; পকেটে পুরেছেন ৪ উইকেট। দুই ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়াল ৯টি।

আরাফাত সানির বোলিং তোপেই মূলত ব্রাদার্স ইউনিয়নের ইনিংস থামে ২৪৬ রানে। এই ম্যাচে সানির প্রথম শিকার ৪৭ রান করা মাইশুকুর রহমান। এরপর ধীমান ঘোষকে (১৪) শরীফুল্লাহর তালুবন্দি করান। তার তৃতীয় ও চতুর্থ শিকার নাসুম আহমেদ (২) ও রুম্মন আহমেদ (৫)।

ব্রাদার্স ইউনিয়নের পক্ষে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেছেন জুনায়েদ সিদ্দিকী। ১১৫ বলে ৫টি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। মিজানুর রহমানের ৮০ বলে ৫৬ রানের ইনিংসটি দ্বিতীয় সর্বোচ্চ।

দোলেশ্বরের সেরা বোলার আরাফাত সানি। দুটি করে উইকেট নিয়েছেন শরিফউল্লাহ ও মোহাম্মদ এনামুল। আর দেলোয়ার হোসেন নিয়েছেন একটি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ