1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম

তুরস্কে গণভোটে বিজয় দাবি এরদোয়ানের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ১১৭ Time View

তুরস্কের গণভোটে বিজয় দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেছেন তার ক্ষমতা বাড়িয়ে নিতে তিনি স্পষ্টতই সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছেন এবং এখন সাংবিধানিক সংস্কার বাস্তবায়িত হবে। খবর বিবিসি।

বিশ্লেষকরা বলছেন এটা হবে আধুনিক তুরষ্কের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংস্কার। এ গণভোটে তুরস্কের মানুষ ভোট দিয়েছে হ্যাঁ ও না ভোটে। এরদোয়ান যখন নিজেকে বিজয়ী দাবি করছিলেন তখন পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। হ্যাঁ ভোটের পক্ষে ছিলো ৫১দশমিক ৩৫ ভাগ আর না ভোটের পক্ষে পড়েছে ৪৮ দশমিক ৬৫ ভাগ ভোট।

নির্বাচনে জয়ের সম্ভাবনা দেখেই রাস্তায় নেমে এসেছে এরদোয়ানের সমর্থকরা। ক্ষমতাসীন একে পার্টির সদরদপ্তরে সমর্থকরা ভিড় করে এবং তারা স্লোগান দিয়ে, গাড়ীর হর্ণ বাজিয়ে উল্লাস প্রকাশ করে।

তার সমর্থকদের দাবি প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতা পেলে তা দেশকে উন্নত করবে। দেশটির প্রধান দুটি বিরোধী দল ফল এখনো মেনে নেয়নি।

নির্বাচনকে কেন্দ্র করে দু একটি জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে এবং দিয়ারবাকির এলাকায় ভোট কেন্দ্রের কাছ গুলিতে তিনজন নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ