1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ১৩৬ Time View

লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় নুরনবী ইসলাম লিয়ন (২৭) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পারুলিয়া শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনবী ভোটমারী এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোটরসাইকেল যোগে ভোটমারীর দিকে যাচ্ছিলেন নুরনবী। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পারুলিয়া শিমুলতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন নুরনবী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তার মরদেহ উদ্ধার করে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অশোক কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরনবী ফায়ারম্যান পদে হাতীবান্ধা স্টেশনে কর্মরত ছিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ