1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

ক্যালিফোর্নিয়াতে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ১০০ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত আহত হয়েছেন ১১ জন।

শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কেলিতে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থল থেকে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বার্কেলিতে শনিবার ট্রাম্প বিরোধী ও তার সমর্থকদের মধ্যে শুরুতে হাতাহাতি শুরু হয়। এরপর একপক্ষ অন্যদের দিকে বোতল ও ক্যান ছুঁড়ে মারতে থাকেন। এতে সংঘর্ষ বেঁধে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে বিস্ফোরক ছুঁড়ে পুলিশ।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কেলি প্রগতিশীলদের বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদের স্থানে পরিণত হয়েছে। শনিবার সংঘর্ষের সময় মাত্র দুই তিনজন পুলিশ সদস্যকে ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে।

তবে সংঘর্ষের ভিডিও দেখে আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ