1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক

বিজেপির সেই যুবনেতার বিরুদ্ধে তৃণমূল নেতার মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১০০ Time View

মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার জন্য ১১ লাখ টাকা পুরস্কার ঘোষণাকারী বিজেপির যুবমোর্চার নেতা যোগেশ ভার্সনের বিরুদ্ধে মামলা করেছেন পশ্চিমবঙ্গের বোলপুরের তৃণমূল কংগ্রেগের এক নেতা।

বুধবার লখনোর সিভিল লাইনস পুলিশ স্টেশনে আলিগড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামপাল উপাধ্যায় এ মামলা দায়ের করেন।

যোগেশের বিরুদ্ধে মামলা দায়েরের পরপরই তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এরইমধ্যে সিআইডির একটি দল যোগেশকে গ্রেফতারের জন্য আলিগড় পৌঁছেছে।

এর আগে গত মঙ্গলবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক জনসভায় যোগেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা কেটে দিলে ১১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেন।

বিজেপি যুবমোর্চা নেতার ওই ঘোষণার ভিডিও ছড়িয়ে পড়লে দেশব্যাপী তুমুল সমালোচনা শুরু হয়। পরে যুব মোর্চা জানায়, যোগেশ ভার্সনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তারা। বিজেপিও যোগেশের সঙ্গে দূরত্ব বজায় রাখছে।

এদিকে, নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন যোগেশ। তিনি জানান, কলকাতার ১৮০ কিলোমিটার দূরে বীরভূমে হনুমান জয়ন্তী উৎসবে পুলিশের লাঠিচার্জ দেখে মর্মাহত হন তিনি। ভিডিওটি দেখার পর আবেগে ওই মন্তব্য করেন। তবে ক্ষমা চেয়ে পুরস্কারের ঘোষণা প্রত্যাহারের কথা তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ