1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক

উত্তর কোরিয়া ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় চীন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ১০১ Time View

উত্তর কোরিয়ার ব্যাপারে শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের ফোনালাপে এ বিষয়ে কথা বলার তথ্য নিশ্চিত করেছে চীনের সরকারি গণমাধ্যম। খবর বিবিসির।

বুধবার ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, চীন সহায়তা না করলেও উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র কখনোই ভয় পায় না।

এদিকে, কোরীয় উপদ্বীপে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর থেকে উত্তেজনা বেড়েই চলেছে।

এ ঘটনায় ক্ষোভের সঙ্গে প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া বলছে, দাপটের সঙ্গেই এর জবাব দেওয়া হবে।

গত সপ্তাহেই ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন শি জিনপিং। ওই সময় তারা উত্তর কোরিয়া নিয়েও আলোচনা করেছেন।

বুধবার সকালে তাদের দুজনের কথোপকথনের খবর জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। তবে হোয়াইট হাউস এ নিয়ে এখনো মুখ খোলেনি।

কথোপকথনে শি জিনপিং বলেন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীন প্রতিশ্রুতিবদ্ধ। শান্তিপূর্ণ উপায়ে এ সমস্যার সমাধানে তিনি কাজ করে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ