1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২০-২২ এপ্রিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১২০ Time View

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৭’ আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলার টাইটেল স্পন্সর জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার বিমান প্রধান কার্যালয় বলাকা’য় বিমান এবং টোয়াবের মধ্যে ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৭’ স্পন্সরশিপের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিমানের পরিচালক বিপণন ও বিক্রয় মো. আলী আহসান বাবু এবং টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ তাদের নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন তার বক্তব্যে বলেন,‘বিমান বাংলাদেশ ট্রাভেল ও ট্যুরিজম ফেয়ার ২০১৭ এ বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্যুর অপারেটরস, হোটেল ও রিসোর্ট, আর্থিক প্রতিষ্ঠান এবং ট্রাভেল ও ট্যুর সংশ্লিষ্ট সব সংস্থাগুলো ১৫০টি স্টল এবং ৮টি প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা তুলে ধরবেন। তিনদিনের এ মেলা চলাকালে অংশগ্রহণকারী সব সংস্থা দর্শনাথীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ এবং হ্রাসকৃত মূল্যে টিকেট ক্রয়ের সুযোগ দেবে। এই ইভেন্টে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পর্যটনমন্ত্রী এবং নেপাল ও থাইল্যান্ডের ট্যুরিজম প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ