1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

খুলনায় অর্ধকোটি টাকা মূল্যের বিদেশি শাড়ি জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ১৩৭ Time View

খুলনার রুপসা থানার খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ অবৈধভাবে আসা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিদেশি শাড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি বেইস মংলার একটি অপারেশন দল শনিবার ভোরে এসব শাড়ি জব্দ করে।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের কমান্ডার (বিএন) এ এইচ এম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। অবৈধভাবে আনা এসব বিদেশি শাড়ি ও ট্রাকটি খুলনা কাস্টমস অফিসে হস্থান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ