1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান খুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ এপ্রিল, ২০১২
  • ১০৮ Time View

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাককে (৬০) ছুড়িকাঘাত করে হত্যা করেছে একদল সন্ত্রাসী।

রোববার রাত সাড়ে ৯টায় নরসিংদী বাজারের দুধপট্টি এলাকায়  এ ঘটনা ঘটে।

তিনি সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।তিনি শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় থাকতেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত ৯টায় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নরসিংদী বাজারের একটি সুতার দোকান দোকান থেকে বের হয়ে একটু সামনে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ২/৩ জন সন্ত্রাসী তাকে এলোপাথারী ছুড়িকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সন্ত্রাসীদের এলোপাথারী ছুরির আঘাতে তিনি খুন হয়েছেন। তবে এখনও হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ