1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

তিস্তা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর আশাবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ৯১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি তিস্তা সমস্যার সমাধানে ভারতের সঙ্গে পানি বন্টন বিষয়ক চুক্তি সম্পাদনের বিষয়ে আশাবাদী।
তিনি বলেন,‘আমি আশাবাদী যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এখানে এসেছেন। তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে আমি কথা বলবো।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় দিল্লীতে বাংলাদেশ হাউজে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী এদিন অপরাহ্নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে দিল্লী আসেন।
ভারতীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় প্রটোকল ভেঙ্গে তাঁকে বিমানবন্দরে উপস্থিত হয়ে স্বাগত জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্যতায় তিনি অভিভূত।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ গঙ্গা ব্যারেজ নির্মাণে ভারতের সহযোগিতা চায়। কারণ, এটি নির্মিত হলে দুই দেশই লাভবান হবে।
ভারত সফরকালে রাষ্ট্রপতি ভবনে অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটা তাঁর জন্য যদিও নতুন কিছু নয়, তিনি আগেও এখানে অবস্থান করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্য, ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা সংবর্ধনায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ