1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ব্যাগ মোবাইল নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৭৬ Time View

বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ব্যাগ মোবাইলসহ ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ হেড কোয়ার্টার্স। ৮ এপ্রিল (শনিবার) থেকে শুরু হচ্ছে এ পরীক্ষা।

pol

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রাদি ব্যতীত কোনো ধরনের ব্যাগ, ব্যাকপ্যাক, প্যাকেট, মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এছাড়াও তাদের অভিভাবকদের কেন্দ্রের ২০০ গজ দূরে অবস্থান করার অনুরোধ করা হয়েছে।

আগামী ৮-১৮ এপ্রিল দেশের বিভিন্ন জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদপ্রার্থীদের শারীরিক ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পদে মোট ১০ হাজার টিআরসি নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সাড়ে ৮ হাজার পুরুষ এবং দেড় হাজার নারী।

সব পরীক্ষায় উত্তীর্ণ টিআরসিরা সর্বসাকুল্যে ২১ হাজার ৫০০ টাকা বেতন পাবেন। এছাড়াও ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ