1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আবহাওয়া পূর্বাভাসের আধুনিকায়নে ৯০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৫১ Time View

বাংলাদেশের আবহাওয়া পর্যবেক্ষণ নেটওয়ার্ক, পূর্বাভাস সক্ষমতা ও সতর্কবার্তা প্রদান ব্যবস্থাকে আধুনিকায়ন এবং শক্তিশালী করতে ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের মাধ্যমে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় ঋণের অর্থের পরিমাণ ৯০৪ কোটি টাকা।

বুধবার সকালে শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের পক্ষে কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে। প্রায়শই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন- ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, আকস্মিক বন্যা ও টর্নেডোসহ নানা দুর্যোগ মোকাবেলা করতে হয়। এছাড়া প্রায় ৭২০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চল থাকায় এই এলাকায় লাখ লাখ মানুষকে জলোচ্ছ্বাস ও সৃষ্ট জলাবদ্ধতা এবং লবণাক্ততার শিকার হয়ে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

ইআরডির ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগগুলো যথাযথভাবে মোকাবেলা করতে পারবে। একইসঙ্গে টেকসই উন্নয়নে সক্ষমতাও অর্জিত হবে।

চিমিয়াও ফান বলেন, বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক বড় অংশীদার। ভবিষ্যতে সহজ শর্তে এ ধরনের ঋণ সহায়তা অব্যাহত থাকবে।

আঞ্চলিক প্রকল্প হিসেবে ১১কোটি ৩০ লাখ মার্কিন ডলারের মধ্যে ৮ কোটি ২০ লাখ ডলার জাতীয় আইডিএ এবং ৩ কোটি ১০ লাখ ডলার হলো আঞ্চলিক আইডিএ।

এই ঋণের টাকা ৬ বছর গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। ছাড়কৃত অর্থের ওপর বছরে দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ