1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ক্রেডিট কার্ডে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৪৪ Time View

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণসীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে জামানত ছাড়া সর্বোচ্চ ১০ লাখ এবং জামানতের বিপরীতে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে।

আগে ক্রেডিট কার্ডের বিপরীতে বিনা জামানতে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ পাওয়া যেত।

গত ৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠায়।

এর আগে সর্বশেষ ২০০৪ সালে এক সার্কুলারের মাধ্যমে ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণ সীমা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ সময়ে চাহিদা বৃদ্ধি ও ব্যাংকগুলোর কাছে থাকা উদ্বৃত্ত অর্থ বিনিয়োগে আনার লক্ষে এখন উভয় ক্ষেত্রে ঋণসীমা বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যক্তিগত ঋণসহ বিভিন্ন জিনিস কেনাকাটায় জামানতবিহীন ঋণসীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। অন্যদিকে জামানত নিয়ে এখন থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া যাবে। আগে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নেয়ার সুযোগ ছিল।

এদিকে, অন্যসব খাতের তুলনায় ক্রেডিট কার্ডে ঝুঁকি বেশি হওয়ায় এখানে বেশি সুদ আলোপ করে ব্যাংকগুলো। বর্তমানে ব্যাংক খাতের গড় সুদ হার সিঙ্গেল ডিজিটে নেমে এলেও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সুদ নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ