1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায়

ক্রেডিট কার্ডে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১৫৬ Time View

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণসীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে জামানত ছাড়া সর্বোচ্চ ১০ লাখ এবং জামানতের বিপরীতে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে।

আগে ক্রেডিট কার্ডের বিপরীতে বিনা জামানতে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ পাওয়া যেত।

গত ৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠায়।

এর আগে সর্বশেষ ২০০৪ সালে এক সার্কুলারের মাধ্যমে ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত ঋণ সীমা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘ সময়ে চাহিদা বৃদ্ধি ও ব্যাংকগুলোর কাছে থাকা উদ্বৃত্ত অর্থ বিনিয়োগে আনার লক্ষে এখন উভয় ক্ষেত্রে ঋণসীমা বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যক্তিগত ঋণসহ বিভিন্ন জিনিস কেনাকাটায় জামানতবিহীন ঋণসীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। অন্যদিকে জামানত নিয়ে এখন থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া যাবে। আগে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নেয়ার সুযোগ ছিল।

এদিকে, অন্যসব খাতের তুলনায় ক্রেডিট কার্ডে ঝুঁকি বেশি হওয়ায় এখানে বেশি সুদ আলোপ করে ব্যাংকগুলো। বর্তমানে ব্যাংক খাতের গড় সুদ হার সিঙ্গেল ডিজিটে নেমে এলেও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সুদ নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ