1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্ধকারে আলো ছড়াচ্ছে ‘টিম ওয়াহেদপুর’ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আলেকজান্দ্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন

সিরিয়ার জনগণ আসাদকে ক্ষমতায় দেখতে চায় না : মার্কিন দূত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ১০৫ Time View

জাতিসংঘ মনে করছে সিরিয়ার জনগণ প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আর ক্ষমতায় দেখতে চায় না এবং তিনি নির্বাচনে দাঁড়ালেও জনগণ তা মেনে নেবে না। সোমবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালে এমন কথা বলেন।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, আসাদ একজন ‘যুদ্ধাপরাধী’ এবং দীর্ঘ সময় ধরে শান্তি বজায় রাখার ক্ষেত্রে বড়ো ‘বাধা’। এছাড়া সিরিয়ার জনগণের জন্য তার শাসন ‘বিরক্তিকর’।
আসাদের ভবিষ্যত সিরিয়ার জনগণের ওপর নির্ভর করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের এমন মন্তব্যের ব্যাপারে রাষ্ট্রদূতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, টিলারসনের মন্তব্যের অর্থ এই না যে, সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদ আবারো জয়লাভ করলে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে।
তিনি বলেন, আমরা এটা মনে করি না যে, সিরিয়ার জনগণ আর আসাদকে ক্ষমতায় দেখতে চায়।
গত সপ্তাহে আঙ্কারায় বৈঠকের পর টিলারসন বলেন, প্রেসিডেন্ট আসাদের ভবিষ্যতের ব্যাপারে সিরিয়ার জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার চলে যাওয়ার বিষয়ে আর জোর করবে না।
উল্লেখ্য, সিরিয়ার দীর্ঘ ছয় বছরের সংঘাত অবসানের ক্ষেত্রে আসাদের ভবিষ্যতের বিষয়টি নিয়ে আলোচনায় বারবার হোঁচট খেতে হচ্ছে।
জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনায় তেমন কোন অগ্রগ্রতি হয়নি। তবে জাতিসংঘ কূটনীতিকরা শান্তি প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতির আশা একেবারে ছেড়েও দিচ্ছে না।
হ্যালে বলেন, আসাদের প্রতি রাশিয়া ও ইরানের সমর্থনের ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ