1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বাংলাদেশের এক অহংকারের নাম সনজীদা খাতুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৭৮ Time View

বাংলাদেশে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত এক নাম সনজীদা খাতুন। আজ তার পঁচাশিতম জন্মদিন। বাংলাদেশের অহংকার তিনি।

বাঙালি সংস্কৃতি ও বাঙালিত্বের বোধ সবার মধ্যে ছড়িয়ে দিতে, বাঙালি সংস্কৃতিকে বিকশিত করার ক্ষেত্রে তিনি যে অবদান রেখে চলেছেন তার তুলনা মেলা ভার।

বাঙালির সাংস্কৃতিক আন্দোলন-সংগ্রামের পুরোধা, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, গবেষক ও ছায়ানটের সভাপতি সনজীদা খাতুনের ৮৫তম জন্মদিন আজ। ঘরোয়াভাবে পালিত হবে তার জন্মদিন। এবারও দিনটি ঘিরে তার তেমন উচ্ছ্বাস নেই। তবে এই দিনটি উদ্বেলিত করে তার ভক্ত-অনুরাগীদের।

তিনি ১৯৬১ সালে জন্মকাল থেকে ‘ছায়ানট’ সংস্কৃতি প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ১৯৭২ সাল থেকে অদ্যাবধি ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন’-এর অধ্যক্ষ। ২০০১ সাল থেকে ‘ছায়ানট’-এর সভাপতি। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’ -এর প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও ‘নালন্দা’ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। তার বেশকিছু রবীন্দ্রনাথের অ্যালবাম প্রকাশিত হয়েছে।

সনজীদা খাতুন ১৯৩৩ সালের ৪ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশের জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন। মাতা সাজেদা খাতুন। তিনি ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স করেন। ১৯৫৫ সালে বিশ্বভারতী থেকে বাংলা ভাষা সাহিত্যে প্রথম শ্রেণিতে এমএ পাস করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে তিনি ‘রবীন্দ্রসঙ্গীতের ভাবসম্পদ’ গবেষণাপত্রে পিএইচডি লাভ করেন। পরে ১৯৮৩-১৯৮৫ সাল পর্যন্ত পিএইচডি উত্তর গবেষণা করেন। সনজীদা খাতুন ১৯৫৭ সালে ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনা শুরু করেন। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রফেসর হিসেবে অবসরগ্রহণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ