1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের প্রয়োজন ২৩৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১২৪ Time View

প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে ঘরের মাঠে ইমার্জিং টিম এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করেছে আগেই। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন। আর সেই লক্ষ্যে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মুমিনুল-নাসিরদের করতে হবে ২৩৪ রান।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে বোলিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশি বোলার সাইফ উদ্দিন ও নাইম হাসান। দলীয় ৪৫ রানেই ফিরিয়ে দেন পাকিস্তানের প্রথম ৪ উইকেট। আগের দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া ইমাম-উল-হক (১৩) ও ইমরান বাটকে (১) ফিরিয়ে জোড়া আঘাত হানেন সাইফ।

এরপর মোহাম্মদ রিজওয়ান (১২) ও জাহিদ আলিকে (০) সাজঘরে ফেরান নাইম হাসান। তবে পঞ্চম উইকেটে হাম্মাদ আজমকে নিয়ে দলের হাল ধরেন হারিস সোহেল। দুইজনে মিলে গড়েন ৮৬ রানের জুটি। আউট হওয়ার আগে হারিস সোহেলের ব্যাট থেকে আসে ৬৩ রান। আর শেষ দিকে হুসাইন তালাত ৫৭ রান করলে ২৩৩ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে সাইফ উদ্দিন নেন ৩ উইকেট। এছাড়া নাইম হাসান ও নাসুম আহমেদ নেন ২ টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ