1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ভারতীয় সাংবাদিকদের তথ্যমন্ত্রী : চলচ্চিত্র নির্মাণ এবং দূরদর্শনে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার বিষয়ে চুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ৭১ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দু’দেশের তথ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরের জন্য যৌথ অডিও-ভিজ্যুয়াল অনুষ্ঠান ও চলচ্চিত্র নির্মাণ এবং দূরদর্শনে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার বিষয়ে দু’টি চুক্তি ও গণমাধ্যম বিষয়ে সহযোগিতায় একটি এবং অল ইন্ডিয়া রেডিও ও বাংলাদেশ বেতারের মধ্যে একটি সমঝোতা স্মারক প্রস্তুত হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রাক্কালে বাংলাদেশ সফররত সাত সদস্যের ভারতীয় সাংবাদিক দলের সাথে বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী বন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত সরকারের যৌথ উদ্যোগ দু’দেশের মধ্যে যে পারস্পরিক আস্থা ও নিরাপত্তার সৌহার্দ্য গড়েছে, উন্নয়ন অংশীদারিত্বে তা ক্রমবর্ধমান ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘সীমানার সন্ত্রাস বন্ধ করা ও প্রত্যেকের নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের অধিকার প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব থেকে বড় অর্জনগুলোর অন্যতম। এর মাধ্যমে এদেশের মাটি প্রতিবেশীর জন্য নিরাপদ হয়েছে। দ্বিতীয় কোনো দেশে জঙ্গি তৎপরতা চালানোর কাজে বাংলাদেশের ভূমি যেন ব্যবহার না হয়, শেখ হাসিনা তা নিশ্চিত করেছেন।’
প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তিস্তা চুক্তির আশা আমাদের রয়েছে। সুষম পানিবন্টন বন্ধুত্বকে আরো মজবুত করবে।’
সেই সাথে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য তথ্যমন্ত্রী গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকা প্রকল্প নিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের একযোগে কাজ করা উচিত বলে মতামত দেন। এ প্রকল্প পানিবন্টন ছাড়াও জলবিদ্যুৎ ও পর্যটনে ব্যাপক ভূমিকা রাখতে পারে, বলেন তিনি।
ভারতের হিন্দু পত্রিকার সুহাসিনী হালদার, আনন্দবাজারের অগ্নি রায়, টেলিগ্রাফের দেবদীপ পুরোহিত, প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী, হার্ড নিউজের সঞ্জয় কাপুর, এএনআই’র অশোক রাজ এবং সংবাদ প্রতিদিনের সৌম্য বন্দোপাধ্যায় সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ