1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন : সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৯২ Time View

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার তাঁর দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সোমবার সন্ধ্যায় ১৫ মিনিটের আলাপে তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের সিলেটে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানান।
সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ধর্মের নামে কিছু বিভ্রান্ত লোক ইসলামের সুনাম ক্ষুণ্ন করছে। তিনি বলেন, ‘তারা ধর্মের নামে ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করছে।’
শেখ হাসিনা বলেন, গতবছর তুরস্কের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থান অপচেষ্টার নিন্দা করেছে বাংলাদেশ।
তিনি বলেন, আমরা সবসময় শান্তি ও গণতন্ত্রকে সমুন্নত রাখি। তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তুরস্কের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
ফোনালাপের শুরুতেই তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
তিনি বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথাও উল্লেখ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও একই কথা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ