1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে খাতুনগঞ্জে থামছে না ডিও স্লিপ বাণিজ্য ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে ১০০ নম্বরের কাঠামো ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক ‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না : ফারজানা শারমিন তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন ৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

যুক্তরাষ্ট্রে পৃথক গোলাগুলিতে নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ১১৯ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে সিরিজ গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা বলছেন, বিরোধের জেরে এক ব্যাংকে প্রথমে গোলাগুলির সূত্রপাত হয়। পরে আরও অন্তত দুই জায়গায় গোলাগুলির খবর আসে পুলিশের কাছে।

এক সংবাদ সম্মেলনে এভারেস্ট মেট্রো পুলিশের প্রধান ওয়ালি স্পার্ক বলেন, ব্যাংকে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা তার ডিপার্টমেন্টের ছিলেন এবং এক সন্দেহভাজনকে পুলিশি জিম্মায় নেয়া হয়েছে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের এক কর্মকর্তা ও অপর তিনজনের নিহতের তথ্য জানালেও কারো পরিচয় প্রকাশ করেননি পুলিশের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। এছাড়া সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের সুযোগ দেননি তিনি। তবে স্পার্ক বলেন, জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।

US

দ্য গার্ডিয়ান বলছে, উইসকনসিনের একটি ব্যাংক, একটি অ্যাপার্টমেন্ট ও একটি ল ফার্মে পৃথক গোলাগুলি ঘটেছে। অ্যাপার্টমেন্টের সন্দেহভাজনের সঙ্গে পুলিশ ও সোয়াটের সদস্যদের কয়েক ঘণ্টার অচল অবস্থার অবসান হয় স্থানীয় সময় বুধবার বিকেল ৫টায়। এ সময় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।

মার্কিন বিচার ও অপরাধ তদন্ত বিভাগের উপ-প্রশাসক জ্যাসন স্মিথ বলেন, শতাধিক কর্মকর্তা তদন্তে নেমেছেন এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ