1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেলো দুই পক্ষ, সোমবার ফের অবস্থান নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান: অসংগতিতে ক্ষুব্ধ দর্শক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন ২৩৩ মেধাবী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৫৫৯ Time View

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ-প্রাপ্তদের প্রদান করা হলো ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’। বুধবার সকালে মোট ২৩৩ বেধাবীর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক ও সনদ তুলে দেন। ২০১৩ সালের জন্য ১১০ জন এবং ২০১৪ সালের জন্য ১২৩ জন কৃতী শিক্ষার্থীকে এই স্বর্ণপদক দেয়া হয়েছে। এ বছরই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবীকে এ পদক দেয়া হলো।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মেধাবীদের হাতে এ স্বর্ণপদক ও সনদ তুলে দেয়া হয়।

এই পদকপ্রাপ্তরা ২০১৩ ও ২০১৪ সালে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ পেয়েছিলেন।

পদক প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার এই মাসে দেশের কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দিতে পেরে আমি গৌরব বোধ করছি। বিশ্ব আজ এগিয়ে চলেছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ছেলে-মেয়েরা এগিয়ে চলবে এটাই আমাদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ